Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টিকিট মিলবে ১৫০ টাকায়

BN DESK
10 October 2025, 04:42 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টিকিট মিলবে ১৫০ টাকায়

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১৫০ টাকায় মাঠে বসেই খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। টিকিটের সর্বোচ্চ মূল্য দুই হাজার টাকা। সিরিজের তিন ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। টিকিট পাওয়া যাবে বিসিবির অফিশিয়াল প্ল্যাটফর্মগুলোতে, যার মধ্যে রয়েছে ওয়েবসাইট এবং বিসিবি টিকিট অ্যাপ। 

শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকায় ১৫০ খরচ করেই খেলা দেখতে পারবেন দর্শকরা। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। ক্লাব হাউস (ব্লক এ১-ই১) থেকে খেলা দেখতে চাইলে দর্শককে খরচ করতে হবে ৫০০ টাকা। এর বাইরে গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার এই তিন জায়গায় টিকিটের মূল্য ২০০০ টাকা করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টিকিট মিলবে ১৫০ টাকায়

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার