Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন নারী আম্পায়ার জেসি

BN DESK
10 October 2025, 04:17 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন নারী আম্পায়ার জেসি

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে সিলেটের মাটিতে। এই সিরিজের জন্য আজ বুধবার ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ার হিসেবে থাকছেন মাসুদুর রহমান মুকুল। চমক হিসেবে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকছেন সাথিরা জাকির জেসি, যিনি নারী ওয়ানডে বিশ্বকাপেও সুযোগ পেয়েছেন। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব পালন করবেন জেসি।

দ্বিতীয় ম্যাচটি হবে ১ সেপ্টেম্বর। সেদিন মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে মাসুদুর রহমান মুকুল ও তানভীর ইসলামকে। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকবেন মোর্শেদ আলী খান।এরপর ৩ সেপ্টম্বর মাঠে গড়াবে তৃতীয় ম্যাচ। এই ম্যাচে মাসুদুর রহমান মুকুলের সাথে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার থাকবেন সাথিরা জাকির জেসি। 

সবগুলো ম্যাচই মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায়। সবকটিতেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল।
 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন নারী আম্পায়ার জেসি

B
BN DESK | 20 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার