Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশ সফরে আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সম্মতি

BN DESK
03 September 2026, 09:31 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশ সফরে আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সম্মতি

স্পোর্টস ডেস্ক:  আফগানিস্তানের বিপক্ষে একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আইসিসির ভবিষ্যত সূচির বাইরে এই সিরিজ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশের বোর্ডই। চলতি বছরের অক্টোবরে হতে পারে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ।

 মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজটি করতে চায় তারা। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এমনটি জানিয়েছে।

সবকিছু ঠিক থাকলে এই সিরিজে হতে পারে তিনটি টি-টোয়েন্টি। এই ব্যাপারে ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। তিনি বলেছেন, 'আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরও আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।'

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, 'আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।'

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাংলাদেশ সফরে আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সম্মতি

B
BN DESK | 14 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার