Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশ সিরিজে থাকছেন না  এভিন লুইস

BN DESK
03 September 2026, 08:40 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশ সিরিজে থাকছেন না  এভিন লুইস

স্পোর্টস ডেস্ক: ওয়ানডেতে দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশকে সিরিজ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কেবল তাই নয়, তৃতীয় ওয়ানডেতে ৩২২ রানের বড় লক্ষ্য তাড়া করে তারা সফরকারীদের হোয়াইটওয়াশও করেছে। বাংলাদেশের পুরো সফরেই উইন্ডিজদের বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন। যার সর্বশেষ নাম তারকা ওপেনার এভিন লুইস। টি-টোয়েন্টি থেকে তিনি ছিটকে গেছেন।

আগামীকাল (সোমবার) থেকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের তিনটি ম্যাচই একই ভেন্যু ও সময়ে শুরু হবে।

উইন্ডিজ ওপেনার এভিন লুইস চোটে পড়েছিলেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে। সিরিজের শেষ ম্যাচে তিনি খেলতে পারেননি। টি-টোয়েন্টিতে বাইরে চলে গেলেন গোটা সিরিজের জন্যই। তার পরিবর্তে দলে ডাকা পেয়েছেন আরেক বিধ্বংসী ব্যাটার আন্দ্রে ফ্লেচার। গত অক্টোবরে তিনি সর্বশেষ শ্রীলঙ্কা সফরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। লুইসের ইনজুরিতে ফের সুযোগ পেলেন ৩৭ বছর বয়সী এই তারকা।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ৫৮ ম্যাচ খেলেছেন ফ্লেচার। সেখানে তার রেকর্ড অতটা সমৃদ্ধ না হলেও, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার বেশ অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দলে তিনি ১১১.৩১ স্ট্রাইকরেট ও ২০.৫০ গড়ে টি-টোয়েন্টিতে করেছেন ৯৮৪ রান।

এদিকে, চোটে পড়ার ম্যাচেও ৪৯ রানের ইনিংস খেলেছেন এভিন লুইস। এ ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স বেশ ভালো। ৬১ ম্যাচে ১৫১.৯৮ স্ট্রাইকরেট ও ২৯.৩৩ গড়ে ১৬৪৩ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাংলাদেশ সিরিজে থাকছেন না  এভিন লুইস

B
BN DESK | 15 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার