Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাটলার তান্ডবে বেঙ্গালুরুর প্রথম হার

BN DESK
03 September 2026, 08:51 PM পড়তে ১ মিনিট
বাটলার তান্ডবে বেঙ্গালুরুর প্রথম হার

স্পোর্টস ডেস্ক: জস বাটলারের ব্যাটিং তান্ডবে স্বাগতিক রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। ৩৯ বলে ৭৩ রান করে অপরাজিত বাটলার।

বুধবার (২ এপ্রিল) বেঙ্গালুরুর এম চিজন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে ১৬৯ রানের টার্গেট দেয় কোহলিরা। তবে, খুব সহজেই এই টার্গেট পাড়ি দেয় গুজরাট টাইটান্স। বাটলারের ৩৯ বলে ৭৩ রানের মধ্যে ছক্কা ছিলো ৬টি আর চারের মার ছিলো ৫টি। ১৭ দশমিক ৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট।

এবারের আইপিএলে এই প্রথম হারের স্বাদ পেলো বেঙ্গালুরু। প্রথম দুই ম্যাচ জিতেছিলো তারা। প্রথম ম্যাচে কেকেআরকে ৭ উইকেটে পরের ম্যাচে চেন্নাইকে ৫০ রানে হারিয়েছিলো তারা।

আজকের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৪০ বলে ৫৪ রান করেন লিয়াম লিভিংস্টোন। ১৮ বলে ৩২ রান করে টিম ডেভিড। জিতেস শর্মা করেন ৩৩ রান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাটলার তান্ডবে বেঙ্গালুরুর প্রথম হার

B
BN DESK | 03 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার