Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

BN DESK
09 October 2025, 10:46 PM পড়তে ১ মিনিট
বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান। এ লক্ষ্যে আজ মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। যথারীতি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখেনি পাকিস্তান। এছাড়া শাদাব খান এবং হারিস রউফদের মতো তারকারাও বাংলাদেশ সফরে আসছেন না।

কিছুদিন আগেই এই সিরিজের সূচি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে ১৬ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই। পরে ২২ এবং ২৪ জুলাই বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি ও পিসিবি। বর্তমানে শ্রীলঙ্কায় তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। এর আগে তারা পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। যেখানে সালমান আগার দলের কাছে পাত্তাই (৩-০) পায়নি শান্ত-মুস্তাফিজরা। 

পাকিস্তান স্কোয়াড : সালমান আলী আগা, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

B
BN DESK | 08 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার