Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাবা হারালেন মডেল পিয়া জান্নাতুল

BN DESK
10 October 2025, 11:53 AM পড়তে ১ মিনিট
বাবা হারালেন মডেল পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্কঃ মডেল-অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পিয়া জান্নাতুলের ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এদিকে বাবার মৃত্যুর খবরে খুলনার উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী। সেখানেই তার বাবার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

পিয়া জান্নাতুলের পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর বাবার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে। 

প্রসঙ্গত, ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে। 

ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমা অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় ছাড়াও আইন পেশার সঙ্গেও যুক্ত আছেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বাবা হারালেন মডেল পিয়া জান্নাতুল

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার