Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বালতির পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

BN DESK
04 September 2026, 12:40 AM পড়তে ১ মিনিট
বালতির পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীর  মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে বালতিতে উপুড় হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি হলো উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়ানের গোয়ালপাড়া গ্রামের মানিকের ছেলে সালাম ফারসি (২)।

সরজমিনে গিয়ে জানা যায়, আজ শনিবার (২১ জুন) বেলা ১১ টায় শিশুটির নানা বাড়ির উঠানে ধান সিদ্ধ করার জন্য ভিজিয়ে রাখতে বালতিতে পানি রাখে। এসময় উঠানে খেলা করার সময় সালাম ফারসি পানি ভর্তি বালতির ভেতর উপুড় হয়ে পড়ে যায়।

পরে অচেতন অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিন ভাই-বোনের মধ্যে সালমান ফারসি ছিল সবার ছোট। ইউপি চেয়ারম্যান আজাদুল ইসলাম মৃতের বিষয়টি নিশ্চিত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বালতির পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার