Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বালিয়াকান্দিতে পানিতে পড়ে ২ বছরের এক শিশুর মৃত্যু

BN DESK
10 October 2025, 06:21 AM পড়তে ১ মিনিট
বালিয়াকান্দিতে পানিতে পড়ে ২ বছরের এক শিশুর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে পড়ে নাঈম মন্ডল নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।


আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নাঈম মন্ডল চর দক্ষিনবাড়ি গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলছিল নাঈম মন্ডল। খেলার কোন এক পর্যায় হঠাৎ সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দুপুর ১২টার কিছুক্ষণ পর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বালিয়াকান্দি উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, শিশুর স্বজনেরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গিয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বালিয়াকান্দিতে পানিতে পড়ে ২ বছরের এক শিশুর মৃত্যু

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার