Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বালিয়াডাঙ্গীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 04:01 AM পড়তে ১ মিনিট
বালিয়াডাঙ্গীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী উত্তরডাঙ্গা গ্রামে মেধো রানী (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সকালে ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী উত্তরডাঙ্গাপাড়া গ্রামে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

জানা যায়, নিহত মেধো রানী গ্রামের চিম্মু চন্দ্র সিংহের স্ত্রী। মেধো রানী মেয়ের বাড়ি থেকে ফিরে ছোট মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় কাঁঠাল গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরে পুলিশ ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। দীর্ঘদিন ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন আর স্বামীর সাথে বনিবনা না হলে স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হয়েছে। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির ঘটনার সততা নিশ্চিত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বালিয়াডাঙ্গীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 26 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার