Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

BN DESK
18 March 2024, 07:54 PM পড়তে ১ মিনিট
বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। আজ সোমবার (১৮ মার্চ) ভোরে উপজেলার পাড়িয়া ইউনিয়নের উত্তর পাড়িয়া গ্রামের রাবিনুর রহমানের বাসা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিষয়টি প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। ঠাকুরগাঁও পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোর রাতে পাড়িয়া ইউনিয়নের রাবিনুর রহমানের বাসায় অভিযান পরিচালনা করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

এসময় তার বসতবাড়ি থেকে ৪০৫ এ্যাম্পোল ইঞ্জেশন, ৩শ’ পিচ ট্যাপনেটাডল ট্যাবলেট, ২০৪ পিস দিলখুশ ট্যাবলেট, ১১০টি নিউরোবিওন ইঞ্জেকশন, ৩ হাজার ৬শ’ পিস ডেক্সমেথাসন ট্যাবলেট, একটি পুরাতন বাটন মোবাইলফোন, ভারতীয় রুপিসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৯৭ হাজার ১শ’ টাকা।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রেস ব্রিফিয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আসাদুজ্জামান, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ কবিরসহ থানার অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

B
BN DESK | 18 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার