Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপি এখন আওয়ামী লীগের পথ অনুসরণ করছে : ফয়জুল করীম

BN DESK
10 October 2025, 05:45 PM পড়তে ১ মিনিট
বিএনপি এখন আওয়ামী লীগের পথ অনুসরণ করছে : ফয়জুল করীম

মফস্বল ডেস্ক: আওয়ামী লীগ যে জুলুম, অত্যাচার, অবিচার করত, মানুষের কণ্ঠরোধ করত, আজ বিএনপি হুবহু সেই কাজগুলো করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  ফয়জুল করীম এ মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, বাংলাদেশের টাকা দিয়ে বিদেশে বেগমপাড়া তৈরি করার সুযোগ আর দেওয়া হবে না। কেউ আর এদেশকে নিয়ে ডাকাতি কিংবা গুণ্ডামি করতে পারবে না। দেশের গরিব মানুষের অধিকার তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, শুধু নেতা নয়, চাই নীতির পরিবর্তন’-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাছিবুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এলাকা: গাইবান্ধা
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বিএনপি এখন আওয়ামী লীগের পথ অনুসরণ করছে : ফয়জুল করীম

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার