Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিজিবি-বিএসএফ বৈঠক, সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ

BN DESK
13 September 2024, 11:51 PM পড়তে ১ মিনিট
বিজিবি-বিএসএফ বৈঠক, সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও বিএসএফ’র মধ্যে বৈঠকে সীমান্তে হত্যার কড়া প্রতিবাদ জানানো হয়। গত বৃহস্পতিবার ভারতের ফুলবাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন দুপুর ১২টায় ভারতের অভ্যন্তরে বাংলাবান্ধা-ফুলবাড়ী আইসিপিতে বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার এবং আইজি বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডারের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিজিবির পক্ষে রিজিয়ন কমান্ডার উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর, সেক্টর কমান্ডার ঠাকুরগাঁও এবং অন্যান্য বিজিবি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে বিএসএফ এর পক্ষে আইজি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার, শিলিগুড়ি ও কিশানগঞ্জ সেক্টর কমান্ডারসহ বিএসএফ’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সেখানে ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী এলাকায় ৯ সেপ্টেম্বর বিএসএফ টহল দল কর্তৃক বাংলাদেশি নাগরিক জয়ন্ত কুমার সিংহকে (১৫) গুলি করে হত্যা করায় বিজিবি তীব্র নিন্দা জ্ঞাপন করেছে। বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ কর্তৃক সীমান্তে কোন বাংলাদেশি নাগরিকের ওপর গুলি চালানো হবে না মর্মে বিজিবি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চলে সকল নাগরিকের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং আন্ত:সীমান্ত অপরাধ প্রতিরোধকল্পে বিজিবি-বিএসএফ যৌথভাবে কাজ করার জন্য একমত পোষণ করে শান্তিপুর্ণ পরিবেশে আনুমানিক দেড়টায় সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বিজিবি-বিএসএফ বৈঠক, সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ

B
BN DESK | 13 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার