Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ঠাকুরগাঁও জেলা প্রশাসক রংপুর বিভাগে শ্রেষ্ঠ

BN DESK
10 October 2025, 07:38 PM পড়তে ১ মিনিট
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ঠাকুরগাঁও জেলা প্রশাসক রংপুর বিভাগে শ্রেষ্ঠ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন। এ অর্জনের জন্য তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা মিনিবাস, মাইক্রোবাস ও কোচ মালিক সমিতির নেতৃবৃন্দ। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানান সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি রেজওয়ানুল হক রাজু, সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাবু, সহ-সাধারণ সম্পাদক সবুজ সাহা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সড়ক সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক মনিলুল ইসলাম মামুন এবং সাবেক দপ্তর সম্পাদক নির্ণয় চৌধুরী।

শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় ডিসি ইশরাত ফারজানাকে অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘এই অর্জন ঠাকুরগাঁওবাসীর গর্ব। জেলা প্রশাসনের এই সফলতা এলাকার সার্বিক উন্নয়নের প্রতিফলন। জেলা প্রশাসক ইশরাত ফারজানা শুভেচ্ছার জন্য মালিক সমিতির নেতাদের ধন্যবাদ জ্ঞাপন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ঠাকুরগাঁও জেলা প্রশাসক রংপুর বিভাগে শ্রেষ্ঠ

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার