Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিনা উইকেটে শত রানের জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

BN DESK
03 September 2026, 07:44 PM পড়তে ১ মিনিট
বিনা উইকেটে শত রানের জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় ১০০ রানের উদ্বোধনী জুটি গড়েছেন। ২৬ ওভারের খেলা শেষে ১০৫ রানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। সাদমান হাঁকিয়ে ফেলেছেন ফিফটি। বাঁহাতি এ ব্যাটার অপরাজিত আছেন ৬১ রানে। আর বিজয় ৩৮ রান নিয়ে খেলছেন। বাংলাদেশ এখন ১২২ রানে পিছিয়ে।

আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৯ উইকেটে ২২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। সফরকারীদের প্রত্যাশা ছিল, শেষ উইকেটে আরও কিছু রান যোগ করার। তবে ক্রেইগ আরবিনের দলকে নতুন দিনে কোনো রান করতে দেয়নি বাংলাদেশ। দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারানিকে আউট করেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ে ব্যাটারকে উইকেটরক্ষক জাকের আলীর ক্যাচ বানান বাঁহাতি স্পিনার। প্রথম আউট দিতে না চাইলেও বাংলাদেশী ফিল্ডারদের কড়া আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত বদল করেন আম্পায়ার। অর্থাৎ প্রথম ইনিংসে ২২৭ রানেই অলআউট হতে হলো জিম্বাবুয়েকে।

৬০ রানে ৬ উইকেট নিয়ে ইনিংসটিকে স্মরণীয় করেন তাইজুল। এটি বাঁহাতি স্পিনারের ১৬তম ফাইফার। এছাড়া নাঈম হাসান ২ ও তানজিম সাকিব নেন ১ উইকেট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিনা উইকেটে শত রানের জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

B
BN DESK | 29 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার