Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিপিএলের নতুন সূচি ঘোষণা

BN DESK
03 September 2026, 08:12 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : এদিকে দীর্ঘ আলোচনা করে সব সমস্যার সমাধান টেনেছে বিসিবি। ফলে আজ শুক্রবার থেকে আবারো মাঠে গড়াচ্ছে খেলা। যার পরিবর্তিত সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৫ জানুয়ারির ম্যাচ ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির ম্যাচ ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে।

১৬ জানুয়ারির টিকিট যাদের আছে, তারা ওই টিকিটে ১৬ জানুয়ারিই ম্যাচ উপভোগ করতে পারবেন। তবে ১৭ ও ১৮ জানুয়ারির জন্য পৃথকভাবে টিকিট কিনতে হবে।

প্লে-অফের প্রথম দুই ম্যাচ, প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হওয়ার কথা ছিল ১৯ জানুয়ারি। তবে নতুন সূচি অনুযায়ী ম্যাচ দু’টি হবে ২০ জানুয়ারি। দুপুর ১টায় শুরু হবে এলিমিনেটর ম্যাচ, সন্ধ্যা ৬টায় প্রথম কোয়ালিফায়ার।

অবশ্য এ কারণে এলিমিনেটরের জয়ী ও প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলকে পরের দিনই ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমে যেতে হবে।

কারণ ২১ জানুয়ারির সূচিতে কোনো পরিবর্তন আসেনি। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে এদিন, সন্ধ্যা ৬টায়। এরপর ফাইনাল হবে ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিপিএলের নতুন সূচি ঘোষণা

B
BN DESK | 16 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার