Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিপিএল’র জন্য প্রস্তুত হচ্ছেন তামিম

BN DESK
03 September 2026, 07:51 PM পড়তে ১ মিনিট
বিপিএল’র জন্য প্রস্তুত হচ্ছেন তামিম

স্পোর্টস ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। এরপর তাকে আর দেখা যায়নি লাল-সবুজের জার্সিতে। ব্যাট ছেড়ে হাতে তুলে নিয়েছেন মাইক্রোফোন। করেছেন কমেন্ট্রি। 

সম্প্রতি ব্যাট হাতে আবারও অনুশীলনে ফিরেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এতেই অনেকে মনে করছেন দ্রুতই জাতীয় দলে ফিরবেন তিনি। তবে জাতীয় দলে নয়, আসন্ন বিপিএল’র জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানিয়েছেন তামিম। বিষয়টি নিয়ে কথা বলেছেন তামিম। রোববার (৩ নভেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি দলে ফিরছি এসব মিডিয়ার করা। আমি দলে ফিরছি না, এটাও আপনাদের (মিডিয়ার) করা। আমি একবারও কী বলেছি দলে ফিরছি, কিংবা দলে ফিরবো না? তামিম আরও বলেন, মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম, যারা ইউটিউবে কনটেন্ট করেন তারা এমনভাবে সাজিয়ে নাটক করছেন, যেন মনে হয় আমি বোর্ডের সঙ্গে মজা নিচ্ছি। বলেন, ওরা নিজেদের মতো করে গল্প সাজায়, রেপুটেশন (সুনাম) খারাপ করে আমার। যেখানে আমি কোনো কমেন্টই (মন্তব্য) করছি না। গুঞ্জন না ছড়াতে সবাইকে অনুরোধ জানিয়ে সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, সবাইকে অনুরোধ করবো, আমার ফেরা বা না ফেরা নিয়ে যতক্ষণ না আমার মুখ থেকে কোনো স্টেটমেন্ট শুনছেন ততক্ষণ কিছু বিশ্বাস করবেন না। আরেকটি বিষয়, আমি দলে ফিরতে চাইলেই যে, দল স্বাগত জানাবে তা-ও তো না। যদি বোর্ড-নির্বাচকরা মনে করেন আমার প্রয়োজন, তারপর তো আমি ফিরতে চাই কি না সেটাও তো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।

দলে ফেরা কিংবা না ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা? এমন প্রশ্নে তামিম বলেন, এ ব্যাপারে কারো সঙ্গে আলোচনা হয়নি। কারোর সঙ্গে কখনো কথাও বলিনি। আমি এখন ব্যাটিং শুরু করেছি বিপিএল’র কথা মাথায় রেখে। বিপিএল’র জন্য নিজেকে প্রস্তুত করছি। এর বাইরে এই মুহূর্তে মাথায় আর কিছু নেই। ক্যারিবীয়ান সফরের জন্য ব্যক্তিগতভাবে তৈরি হতে চান কিনা, জবাবে তামিম বলেন, এই মুহূর্তে এই ধরনের কোনো পরিকল্পনা নেই। একদম পরিষ্কার জবাব, আমি শুধু বিপিএল’র জন্য প্রস্তুত হচ্ছি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিপিএল’র জন্য প্রস্তুত হচ্ছেন তামিম

B
BN DESK | 04 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার