Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিপিএল’র টিকিট নিয়ে বিক্ষোভ

BN DESK
03 September 2026, 09:01 PM পড়তে ১ মিনিট
বিপিএল’র টিকিট নিয়ে বিক্ষোভ

স্পোর্টস ডেস্ক : বিপিএল’র টুর্নামেন্ট শুরু হতে আর বাকি একদিন। অথচ বিপিএল’র টিকিট নিয়ে এখনো দোলাচালে দর্শকরা। সকাল থেকে অবশ্য মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় টিকেটের জন্য ভিড় দেখা যায়। ভিড়ের মাঝ থেকে একটা অংশকে স্টেডিয়ামের মূল ফটকেও বিক্ষোভ করতে দেখা যায়।

জানা গেছে, টিকিট বিক্রির পুরো দায়িত্ব দেওয়া হয়েছে মধুমতী ব্যাংককে। তাদের ৭টি শাখায় বিক্রি হবে টিকিট। টিকেট মিলবে স্টেডিয়ামের ১নং গেটের পাশের বুথে। যদিও কোন সময়ে তা পাওয়া যাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। বিসিবি সূত্রে জানা গেছে, বেলা ২টা থেকে তারা টিকিট বিতরণ শুরু করবেন।

টিকিট পাওয়া যাবে মিরপুর, উত্তরা, ধানমন্ডি, গুলশানসহ আরো বেশ কয়েকটি বুথে। সরাসরি ব্যাংক কর্মকর্তারা টিকিট বিতরণ করবেন। এবার বিপিএলে টিকিটের সর্বনিম্ন দাম দুইশ টাকা। এছাড়া চারশ’ টাকায় দেখা যাবে নর্থ ও সাউথ স্ট্যান্ড থেকে। ক্লাব হাউজ আটশ’ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১৫শ’ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে আড়াই হাজার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিপিএল’র টিকিট নিয়ে বিক্ষোভ

B
BN DESK | 29 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার