Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিপিএল’র থিম সংয়ে কলম ধরলেন প্রধান উপদেষ্টা 

BN DESK
06 September 2026, 09:28 PM পড়তে ১ মিনিট
বিপিএল’র থিম সংয়ে কলম ধরলেন প্রধান উপদেষ্টা 

স্পোর্টস ডেস্ক : আসছে ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া একাদশ বিপিএল’র থিম সং লেখায় কলম ধরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও। নতুন বাংলাদেশে সরকারপ্রধানের ছোঁয়া পূর্ণতা পেল এবারের থিম সং।

মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় অনুষ্ঠিত বিপিএল-২০২৫ এর থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশের অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে আসিফ মাহমুদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি যখন স্যারকে বলি, স্যার, আপনি তো অলিম্পিকসহ অনেক অনেক বড় ইভেন্টের ডিজাইনে পরামর্শ দিয়ে থাকেন, আমাদেরও যদি একটু সহায়তা করেন। আমি তখন আশা করিনি যে স্যার ব্যক্তিগতভাবে এতটা সম্পৃক্ত হয়ে যাবেন। স্যার স্যারের টিমকে নিয়ে আমার চেয়েও বেশি সম্পৃক্ত ছিলেন। এমনকি থিম সংয়েও (বিপিএল’র) স্যার কয়েকটি লাইন নিজে লিখে দিয়েছেন। 

গোলাম মোর্শেদ, হান্নান হোসেন শিমুল ও মাসুদুর রহমানের লেখা ‘এলো বিপিএল...’ থিম সংয়ে প্রধান উপদেষ্টার যোগ করা সে দুটি লাইন হলো, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। তার এই কথাটাকেই বিপিএলকে কেন্দ্র করে দেশব্যাপী হতে যাওয়া তারুণ্যের উৎসবের স্লোগান করা হয়েছে। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি ক্রীড়া উপদেষ্টা ধন্যবাদ দিয়েছেন বিসিবিকেও, স্যারকে অনেক অনেক ধন্যবাদ। বিসিবি সেটাকে (বিপিএল নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ) অনেক সুন্দরভাবে বাস্তবায়ন করেছে, সে জন্য বিসিবিকেও অসংখ্য ধন্যবাদ। থিম সংয়ের পাশাপাশি বিপিএল’র থিম গ্রাফিতিতেও ফুটে উঠবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ছবি। সে সময় ছাত্রছাত্রীরা সড়কে, দেয়ালে যেসব গ্রাফিতি এঁকেছিলেন, একাদশ বিপিএলের থিম (মূল ভাব) নেওয়া হয়েছে সেখান থেকে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিপিএল’র থিম সংয়ে কলম ধরলেন প্রধান উপদেষ্টা 

B
BN DESK | 04 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার