Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিপিএল-এ তামিমের দলে শাহিন আফ্রিদি

BN DESK
03 September 2026, 08:53 PM পড়তে ১ মিনিট
বিপিএল-এ তামিমের দলে শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম। টুর্নামেন্ট শুরুর মুহূর্তে চমক দেখাল বিপিএল’র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। পাকিস্তানের এক তারকা ক্রিকেটারকে দলে ভেড়াল বরিশাল।

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে শাহিন শাহ আফ্রিদির ছবি পোস্ট করেছে বরিশাল। তাকে বরিশাল নিয়েছে সরাসরি চুক্তিতে। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘পাকিস্তানের পেস বোলিং জাদুকর এখন ফরচুন বরিশালের অংশ। বিপিএলে দক্ষিণাঞ্চলকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন শাহীন শাহ আফ্রিদি। তাকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’ ক্যাপশনের শেষে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি বাক্য জুড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের নতুন মৌসুমে বরিশালে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো দেশি তারকারা।

এ বছরের ১ মার্চ তামিমের নেতৃত্বে ফরচুন বরিশাল বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। যা ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে প্রথম কোনো শিরোপা। সর্বোচ্চ রান করে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। নতুন বিপিএল শুরুর আগে তামিম-মুশফিককে ধরে রেখেছে বরিশাল। একই দলে এবার মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনের মতো তরুণরা থাকছেন। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে নতুন বিপিএল।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিপিএল-এ তামিমের দলে শাহিন আফ্রিদি

B
BN DESK | 19 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার