Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ তিশার

BN DESK
10 October 2025, 08:17 PM পড়তে ১ মিনিট
বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ তিশার

বিনোদন ডেস্কঃ  সময়মতো কর পরিশোধ না করায় অভিনয়শিল্পী মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই মর্মে ২২শে জুন একটি প্রজ্ঞাপন প্রকাশ করে এনবিআর। প্রজ্ঞাপনে নুসরাত ইয়াসমিন তিশা নামে একজনের নাম রয়েছে। নামের তালিকা প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হয়। নাম বিভ্রাটের কারণে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে নেটদুনিয়ায় সমালোচনা শুরু হয়। যা চোখ এড়ায়নি অভিনেত্রীর। তিনি বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেছেন।

তিনি ফেসবুকে এক পোস্টে এ নিয়ে লিখেছেন, সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিশা যোগ করেন, আমি নুসরাত ইমরোজ তিশা। সব সময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। আমি আশা করি ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন সবাই।

সবশেষে তিনি লিখেছেন, প্রিয় দর্শক ও শুভানুধ্যায়ীরা, আপনাদের ভালোবাসা আর আস্থা সব সময় আমার সবচেয়ে বড় শক্তি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ তিশার

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার