Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিমানবন্দরের রানওয়েতে প্রাকৃতিক কর্ম, ভারতজুড়ে আলোচনা

BN DESK
10 October 2025, 10:30 PM পড়তে ১ মিনিট
বিমানবন্দরের রানওয়েতে প্রাকৃতিক কর্ম, ভারতজুড়ে আলোচনা

বিমান বন্দরের রানওয়েতে এক বৃদ্ধের প্রাকৃতিক কাজ সেরে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের দারভাঙ্গা বিমানবন্দরে।

ওই বৃদ্ধের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি সাদা কুর্তা-পাজামা পরে রানওয়েতে বসে প্রস্রাব করছেন। তিনি ওই বিমানের যাত্রী কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই সময় অন্য যাত্রীরা লাইন ধরে বিমানে উঠছিলেন। অর্থাৎ তখন রানওয়েটি একটিভ ছিল। ওই সময় একজনের রানওয়ের পাশে বসে প্রস্রাব করার ঘটনায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হয়েছে। সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। 

ওই বিমানের পাইলট ককপিট থেকে বৃদ্ধের প্রাকৃতিক কর্ম সারার ভিডিও করেন। ওই সময় সহ-পাইলটের সঙ্গে তাকে হাসাহাসি করতে শোনা যায়।

৯ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এটি নিয়ে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

একজন লিখেছেন, “এটি ভালো যে, এমনকি সাধারণ মানুষও এখন বিমানে ভ্রমণ করছেন।” আরেকজন লিখেছেন, “ভুল কিছু না। ভারতের সব জায়গায় যান। একই জিনিস ঘটতে দেখবেন।” অপর একজন লিখেছেন, “প্রস্রাব করার সঠিক উপায়।

আরেকজন লিখেছেন, “বিমানবন্দরে অসংখ্য টয়লেট রয়েছে। তা সত্ত্বেও রানওয়েতে বসে এ কাজ। ইডিয়ট।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বিমানবন্দরের রানওয়েতে প্রাকৃতিক কর্ম, ভারতজুড়ে আলোচনা

B
BN DESK | 06 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার