Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপে না খেলেও সুখবর পেলেন জাকের-সাইফ

BN DESK
03 September 2026, 09:55 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্কনিরাপত্তাশঙ্কায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। আপাতত ঘরের মাঠে  বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ব্যস্ত তারা ।

তবে এর মাঝেই কোনো ম্যাচ না খেলেও র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন সাইফ হাসান, জাকের আলি, পারভেজ হোসেন ইমন। টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই তিন ব্যাটারের। ২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠেছেন পারভেজ হোসেন ইমন। ক্যারিয়ার সেরা ৫৪২ রেটিং পয়েন্ট তার নামের পাশে।

এছাড়া সাইফ হাসান ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৪২ ও জাকের আলি ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৭২তম স্থানে উঠে এসেছেন। এই তিন ব্যাটার ছাড়া আর কারও ইতিবাচক পরিবর্তন নেই। তানজিদ হাসান তামিম ১ ধাপ পিছিয়ে ২১, লিটন কুমার দাস ১ ধাপ পিছিয়ে ৫৪তম স্থানে নেমেছেন। আর ৪৭ নম্বরে অপরিবর্তিত আছেন তাওহিদ হৃদয়।

বোলিং র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান। এছাড়া শেখ মেহেদি হাসান ৪ ধাপ পিছিয়ে ২১, রিশাদ হোসেন ৭ ধাপ পিছিয়ে ২৭, নাসুম আহমেদ ৩ ধাপ পিছিয়ে ৩৫, তানজিম হাসান সাকিব ৫ ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে নেমে গেছেন।

এছাড়া শরিফুল ইসলাম ৩ ধাপ পিছিয়ে ৬৩ ও তাসকিন আহমেদ ২ ধাপ পিছিয়ে ৬৪ নম্বরে অবস্থান করছেন। হাসান মাহমুদ ২ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৯১ নম্বরে।

অলরাউন্ডারদের তালিকায় সেরা চল্লিশে নেই বাংলাদেশের কেউ। ১ ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে নেমে গেছেন শেখ মেহেদি হাসান। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিশ্বকাপে না খেলেও সুখবর পেলেন জাকের-সাইফ

B
BN DESK | 26 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার