Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপে রান তাড়ায় রেকর্ড ভারতের

BN DESK
03 September 2026, 10:14 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ অঘোষিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল গতকাল। ওয়েস্ট ইন্ডিজ ১৯৫ রানের বড় সংগ্রহ করে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়েছিল। কারণ বিশ্বকাপে কোনোদিন এত রান তাড়া করে জিততে পারেনি ভারত। কিন্তু সাঞ্জু স্যামসন যেভাবে ব্যাট করলেন, সেই গেরো কেটে গেল। নতুন উচ্চতায় পৌঁছে গেল ভারত ও স্যামসনের অর্জন। 

১৯৬ লক্ষ্য, যা কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাড়া করে সফল হয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে সফলভাবে রান তাড়ার তালিকায় এটি তৃতীয় সর্বোচ্চ। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডে ২৩০ ও ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ২৯৬ তাদের উপরে। নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসেও এটি ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। এর আগে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৩ রানের লক্ষ্যে নেমে জিতেছিল তারা।

এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ১৯৫ রান করে। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে বোলিং করে ভারত তাদের সর্বোচ্চ রানও হজম করেছে, সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। এনিয়ে বিশ্বকাপে কেবল চতুর্থবার ১৭৩ রানের বেশি তাড়া করতে নেমেছিল ভারত।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিশ্বকাপে রান তাড়ায় রেকর্ড ভারতের

B
BN DESK | 02 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার