Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপ খেলতে ভারত যাবে না পাকিস্তান 

BN DESK
07 October 2025, 06:25 PM পড়তে ১ মিনিট
বিশ্বকাপ খেলতে ভারত যাবে না পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিলেও ভারত সফর করবে না পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি নিশ্চিত করেছেন, রাজনৈতিক টানাপড়েনের কারণে পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলো খেলবে।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত দল পাকিস্তান সফর না করে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে খেলেছিল। সে অনুযায়ী, আইসিসি ও ভারত মিলে নির্ধারণ করবে পাকিস্তানের জন্য নিরপেক্ষ ভেন্যু কোনটি হবে। নকভি বলেন, ‘যেভাবে ভারত পাকিস্তানে খেলতে আসেনি এবং নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলেছে, আমরাও তাই করবো। একটি চুক্তি হয়েছে এবং সেটা মানতেই হবে।’

২০২৪-২০২৭ সাল পর্যন্ত আইসিসি টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তানের মধ্যে কোনো দেশ আয়োজক হলে অপর দেশ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে-এমন একটি ‘হাইব্রিড মডেল’ গ্রহণ করেছে আইসিসি। এ বছর ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তান জিতেছে তাদের সব কয়টি ম্যাচ-আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে। এর মাধ্যমে তারা বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগে থেকেই মূল পর্বে জায়গা নিশ্চিত করে রেখেছে স্বাগতিক ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। 

নারী দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে নকভি জানান, তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করবে পিসিবি। দলটি দেখিয়েছে কীভাবে হোম কন্ডিশনের সেরা ব্যবহার করে সম্মিলিতভাবে পারফর্ম করতে হয়। আমি খুশি যে, আমাদের নারী ক্রিকেট এখন ভালো অবস্থানে রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিশ্বকাপ খেলতে ভারত যাবে না পাকিস্তান 

B
BN DESK | 20 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার