Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নাম লেখালো এনসিএল টি-টোয়েন্টি ফাইনাল 

BN DESK
03 September 2026, 09:01 PM পড়তে ১ মিনিট
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নাম লেখালো এনসিএল টি-টোয়েন্টি ফাইনাল 

স্পোর্টস ডেস্ক: ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি শেষ হলো মঙ্গলবার। যেখানে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।

লো স্কোরিং এই ফাইনালে মাত্র ৬২ রানে অলআউট হয়ে গিয়েছিল নাইম শেখের ঢাকা মেট্রো। এতেই রেকর্ডবইয়ে নাম উঠেছে এনসিএল টি-টোয়েন্টি ফাইনালটি।রংপুরের পেস আক্রমণ, যার নেতৃত্বে ছিলেন আলাউদ্দীন বাবু এবং মুকিদুল ইসলাম মুগ্ধ, ঢাকা মেট্রোর ব্যাটিং লাইন-আপকে মাত্র ৬২ রানে অলআউট করে ফেলে। এই স্কোরটি এখন বিশ্বক্রিকেটের টি-টোয়েন্টি ফাইনালে তৃতীয় সর্বনিম্ন রান হিসেবে রেকর্ড হয়ে গেছে।এর আগে চলতি বছরের মার্চ মাসে জিম্বাবুয়ের একটি ঘরোয়া ম্যাচে ইগলস দল মাত্র ১৬ রানে অলআউট হয়েছিল। এটি এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফাইনালের সর্বনিম্ন রান হিসেবে রেকর্ড। এরপর, একই বছর শ্রীলঙ্কার ব্লুমফিল্ড দলও একটি টি-টোয়েন্টি ফাইনালে মাত্র ৫৪ রান করে অলআউট হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নাম লেখালো এনসিএল টি-টোয়েন্টি ফাইনাল 

B
BN DESK | 25 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার