Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিষমুক্ত সবজির চাষ করছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক

BN DESK
06 October 2025, 09:15 PM পড়তে ১ মিনিট
বিষমুক্ত সবজির চাষ করছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বিভিন্ন ফাইলে চোখ রাখা, স্বাক্ষরের পর স্বাক্ষর, সভা সেমিনার, জনদুর্ভোগের অভিযোগ দিনভর এসব সামলান তিনি। কিন্তু দিনের শেষে তার ঠিকানা একটুকরো সবুজ জমিন। সেখানে তিনি আর কেউ নন একজন ‘কৃষক’।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার বাংলোর পেছনের সেই ক্ষুদ্র কৃষি ভূমিতে চাষ হয় ঢেঁড়স, লাউ, কুমড়া, করলা, শসা, পুঁইশাক, লালশাকসহ নানা ধরনের মৌসুমি সবজি। ফাঁকা সময় মিললেই জমিতে নেমে পড়েন তিনি। সকাল হোক বা বিকেল, তার হাতেই সযত্নে বেড়ে ওঠে বিষমুক্ত ফসল।

‘এটা শুধু শখ নয়,’ বললেন ডিসি ইশরাত ফারজানা। ‘নিজের পরিবারের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে চাই বলেই নিজ হাতে এই চাষাবাদ। রাসায়নিক নয়, প্রকৃতির পথেই হাঁটছি। চাই অন্যরাও উৎসাহ পাক।’ বাংলোর প্রাঙ্গণে শুধু সবজি নয়, রয়েছে বাতাবি লেবু, আম, জাম, কাঁঠালসহ নানা ফলের গাছ। এক ধরণের আত্মিক শান্তি খুঁজে পান এই সবুজ সান্নিধ্যে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম বলেন, তার এই উদ্যোগ একটি উদাহরণ। এটা মানুষকে প্রাকৃতিক কৃষি ও নিরাপদ খাদ্য ব্যবস্থার প্রতি সচেতন করবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বিষমুক্ত সবজির চাষ করছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার