Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিসিবিতে কে এলো-গেল, মাথাব্যথা নেই সাকিবের

BN DESK
03 September 2026, 10:49 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে ২০২৪ সালের ৫ আগস্টে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর দেশের সব সেক্টেরে পরিবর্তন হয়, বাদ যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। তারপর থেকে চলতি মাসের ৭ তারিখ পর্যন্ত তিনজন বোর্ড সভাপতি পরিবর্তন হয়েছে।

ফারুক আহমেদের পর বিসিবি সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। তিনি গত ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বিসিবি সভাপতি হন। কিন্তু সেই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে; তামিম ইকবালকে প্রধান করে অ্যাডহক কমিটি গঠন করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। আগামী তিন মাসের মধ্যে ১১ সদস্যের একডহ কমিটি একটি নির্বাচনের আয়োজন করবে।

দেশের ক্রিকেটে প্রতিনিয়ত এমন পরিবর্তন নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে প্রশ্ন করা হলে দেশের একটি অনলাইন পোর্টালকে তিনি বলেন, ‘এগুলো নিয়ে আমার কোনো আগ্রহ নেই। কে আসল, কে গেল কিংবা এটা হলে কী হতো এসব নিয়ে আমার কোনো ভাবনা নেই।’

সাকিব আরও বলেন, ‘একটা কথাই বলব, যেটা আমি কিছুদিন আগে বলেছিলাম, প্লেয়াররাই কেবল ভুক্তভোগী। এখন যেহেতু একটা বোর্ড এসেছে, তাদের (পরিচালক) বেশিরভাগই ক্লাবের প্রতিনিধিত্ব করছে। আশা করি ঢাকা লিগটা দ্রুত শুরু হবে, প্লেয়ারদের জন্য উপকার হবে।’

ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলের মতো সাবেক অধিনায়করা প্রত্যাশা পূরণ করতে পারেননি। এটা কি আপনাকে হতাশ করে? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘অবশ্যই খারাপ লাগার বিষয়। তবে আমার মনে হয়, তাদের ব্যর্থতার চেয়ে তখন যারা সরকারে ছিল, তাদের দায়টাই বেশি। তাদের সিদ্ধান্তের কারণেই বুলবুল ও ফারুক ভাই ব্যর্থ হয়েছেন বলেই আমার মনে হয়।’

সাকিব আরও বলেন, ‘আমার মনে হয়, তাদের ব্যর্থতার চেয়ে তখন যারা সরকারে ছিল, তাদের দায়টাই বেশি। তাদের সিদ্ধান্তের কারণেই বুলবুল ও ফারুক ভাই ব্যর্থ হয়েছেন বলেই আমার মনে হয়।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিসিবিতে কে এলো-গেল, মাথাব্যথা নেই সাকিবের

B
BN DESK | 14 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার