Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিসিবিতে যোগ দিতে আজ ঢাকায় আসছেন অ্যালেক্স মার্শাল

BN DESK
10 October 2025, 08:12 PM পড়তে ১ মিনিট
বিসিবিতে যোগ দিতে আজ ঢাকায় আসছেন অ্যালেক্স মার্শাল

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে কাজ করে আসছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। তবুও ফিক্সিং ও অনৈতিক কর্মকান্ড চলছে। এসব থামাতে নতুন করে বিসিবি নিজেদের অ্যান্টি করাপশন ইউনিটে নিয়োগ দিয়েছে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে।সবশেষ বিসিবির বোর্ড মিটিং শেষে এই বিষয়টি নিশ্চিত করেছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিসিবি সাবেক এই আইসিসির কর্মকর্তার অভিজ্ঞতা নিজেদের কাজে লাগাতে চায়। বিশেষ করে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো কঠিন হয়ে যায় বিসিবির। এ কারণেই তার নিয়োগ দিয়েছে বিসিবি। 

মূলত অ্যান্টি করাপশন কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে ঢেলে সাজাতে কাজ করবেন। আজ সোমবার বাংলাদেশে এসে ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টের পাশাপাশি আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় ওয়ার্কশপ করবেন। এছাড়া অতীতে আকু কীভাবে কাজ করেছে সে বিষয়েও ধারণা নেওয়ার কথা রয়েছে তার।

বিসিবি পরিচালক মিঠু এই বিষয়ে গণমাধ্যমে বলেছিলেন, ‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও ভালো করার জন্য আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে আমরা নিয়োগ দিচ্ছি। আমরা মনে করি আমাদের আকসুর ইউনিটকে আরও ভালো করা উচিত। স্থানীয় টুর্নামেন্টে আমরা যা মোকাবেলা করেছি তাদের সবার চাওয়া ছিল এই বিভাগকে ভালোভাবে গড়ে তোলা। এজন্য আমরা তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি।’

 উল্লেখ্য মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন। ২০১৭ সালে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন। আইন প্রয়োগ ও অপরাধ দমন বিষয়ে তার অভিজ্ঞতা ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিসিবিতে যোগ দিতে আজ ঢাকায় আসছেন অ্যালেক্স মার্শাল

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার