Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিসিবির তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন 

BN DESK
03 September 2026, 10:39 PM পড়তে ১ মিনিট
বিসিবির তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন 

স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কে জড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ করে চলমান বিপিএলে একাধিক ম্যাচে গুঞ্জন উঠেছে স্পট ফিক্সিং নিয়ে। যা নিয়ে বেশ নড়েচড়েই বসেছে বিসিবি। ফিক্সিং নিয়ে তদন্ত করার জন্য এরইমাঝে কাজ করছে বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট (আকু)। এবারে তাদের সহযোগী হিসেবে এক স্বাধীন তদন্ত কমিটির ঘোষণা দিয়েছে বিসিবি। তিন সদস্যের এই কমিটিতে আছেন একজন সাবেক বিচারপতি, এক সাবেক ক্রিকেটার এবং একজন আন্তর্জাতিক আইনজীবি। তারা নিজস্ব মতামতের মাধ্যমে বোর্ড এবং আকু-কে সহায়তা করবে। 

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো এক প্রেস রিলিজে এই স্বাধীন তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে, যা বোর্ড এবং বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিট (অঈট)-কে নৈতিক বিষয়াদি ও তদন্তে সহায়তা করবে। তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক হিসেবে আছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দার। কমিটির অন্য দুই সদস্য হলেন সাবেক ক্রিকেটার শাকিল কাসেম এবং আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ. চৌধুরী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিসিবির তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন 

B
BN DESK | 04 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার