Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিসিবি’র অর্থ আত্মসাতের অভিযোগে পাপনের বিরুদ্ধে দুদক’র অনুসন্ধান

BN DESK
03 September 2026, 09:22 PM পড়তে ১ মিনিট
বিসিবি’র অর্থ আত্মসাতের অভিযোগে পাপনের বিরুদ্ধে দুদক’র অনুসন্ধান

স্পোর্টস ডেস্ক : গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর বোর্ড পরিচালকদের ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়ে তিনি বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়েন। সম্প্রতি তার বিরুদ্ধে ক্রিকেট বোর্ডে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। যার অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১২ সাল থেকে বিসিবি’র সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন পাপন। এক যুগেরও বেশি সময়ে প্রতিষ্ঠানটিতে তার একক কর্তৃত্ব চলত বলে অনেকেই দাবি করেন। গত বছর জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীত্বও পান তিনি। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গত ২১ আগস্ট বিসিবি’র সভাপতির দায়িত্ব ছাড়েন তিনি। গত রোববার (১৬ মার্চ) দুর্নীতির অভিযোগে কিশোরগঞ্জ-৬ আসনের এই সাবেক সংসদ সদস্য ও বিসিবি’র সাবেক সভাপতি এবং তার স্ত্রী রোকসানা হাসানসহ পরিবারের অন্য সদস্যদের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিল আদালত। দুদক’র আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছিলেন। 

এবার ক্রিকেট বোর্ডেও পাপনের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে প্রতিষ্ঠানটি। এর আগে দুদক’র উপ-পরিচালক মো. সাইদুজ্জামান পাপন ও তার পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন। এসব ব্যাংক হিসাবে মোট ৩৩ কোটি ৭৪ লাখ টাকা জমা রয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের আবেদন সূত্রে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিসিবি’র অর্থ আত্মসাতের অভিযোগে পাপনের বিরুদ্ধে দুদক’র অনুসন্ধান

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার