Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিসিবি’র এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

BN DESK
03 September 2026, 11:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: বিসিবি’র ১১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে বিসিবি’র এডহক কমিটি অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাত আইনজীবী এ রিট দায়ের করেন।

গত ৭ এপ্রিল বিসিবি’র তিন মাস মেয়াদে নতুন একটি ১১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। নতুন এডহক কমিটিতে সদস্যরা হলেন-ব্যারিস্টার রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহাকে।

কর্তৃপক্ষ জানায়, তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি সাময়িকভাবে বিসিবি’র কার্যক্রম পরিচালনা করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিসিবি’র এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার