Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিসিবি’র পরিচালক হলেন ফাহিম

BN DESK
04 September 2026, 03:31 AM পড়তে ১ মিনিট
বিসিবি’র পরিচালক হলেন ফাহিম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরি সভায় সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক ক্রীড়ামন্ত্রী ও বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তার জায়গায় নতুন সভাপতি হয়েছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

এছাড়াও পরিচালক হিসেবে বিসিবিতে অন্তর্ভুক্ত হয়েছেন অভিজ্ঞ কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত প্রার্থী হিসেবে বোর্ডের পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হন ফারুক আহমেদ এবং নাজমূল আবেদীন ফাহিম। ফারুক স্থলাভিষিক্ত হন পাপনের জায়গায়। ফাহিমকে মনোনীত করা হয় পরিচালক হিসেবে। এর আগে পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস। এনএসসি মনোনীত পরিচালক ছিলেন তিনি। এনএসসি মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি স্বেচ্ছায় পদত্যাগ না করলেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিসিবি’র পরিচালক হলেন ফাহিম

B
BN DESK | 21 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার