Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন

BN DESK
14 May 2026, 12:30 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বিসিবি’র পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এর জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে-বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমকে। সদস্য করা হয়েছে-গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে। এছাড়া আরেক সদস্য জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ বি এম এহসানুল মামুন। 

নির্বাচন কমিশন প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুযায়ী বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। ইতোমধ্যে কাউন্সিলরের জন্য চিঠিও পাঠানো হয়েছে, যা আগামী ১৬ তারিখের জমা দেওয়ার শেষ সময়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার