Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিসিবি নির্বাচনে পরিচালকরাই দিয়েছেন অনিয়মের তথ্য, রিপোর্ট যাবে আইসিসিতে

BN DESK
06 April 2026, 10:14 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বিসিবি বোর্ড পরিচালকরাই তদন্ত কমিটির কাছে নির্বাচনে অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের তথ্য দিয়েছেন। নির্বাচন কমিশন, ঢাকার ক্লাব কর্মকর্তা, ক্রিকেট বোর্ড পরিচালক, জেলা ও বিভাগের ক্রিকেট সংগঠক এবং জেলা প্রশাসকদের দেওয়া তথ্যে উঠে এসেছে গত বছরে অনুষ্ঠিত বিসিবি’র নির্বাচনে হওয়া অনিয়মের তথ্যপ্রমাণ। সাক্ষাৎকার দাতা ও গ্রহীতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদের বিরুদ্ধে ক্ষমতার জোরে নির্বাচনে প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া গেছে। এই তথ্যপ্রমাণ লিখিত আকারে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) দিয়েছে তদন্ত কমিটি। গতকাল বেলা ১১টায় এনএসসি নির্বাহী পরিচালকের কাছে প্রতিবেদন হস্তান্তর করে তারা। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রতিবেদন হাতে পাওয়ার পর আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়েছে তদন্তে বেরিয়ে আসা অনিয়মের বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকার সাভার বিকেএসপি পরিদর্শনকালে ক্রীড়া প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সকালে (রোববার) তদন্ত কমিটি এসে প্রতিবেদন (জমা) দিয়ে গেছে। দেওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে আন্তঃমন্ত্রণালয়ের একটা সভা ডেকেছিলাম। সেই সভায় আলাপ-আলোচনা করেছি যে আইসিসিকে তদন্ত প্রতিবেদন সম্পর্কে অবগত করার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’ 

বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ছিল বলে জানান এনএসসির একজন কর্মকর্তা। নাম গোপন রাখার শর্তে তিনি বলেন, ‘জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়নে নিয়মের তোয়াক্কা করা হয়নি। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা যা চেয়েছেন, তা বাস্তবায়ন করা হয়েছে। বিসিবি সভাপতি জেলা প্রশাসকদের বাধ্য করেছেন অ্যাডহক কমিটির সদস্যদের কাউন্সিলর মনোনয়ন করতে। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবহার করা হয়েছে। নিয়মের বাইরে গিয়ে ফারুক আহমেদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। শেরাটন হোটেলে রাতে ভোট দেওয়ার জন্য কাউন্সিলরদের বাধ্য করা হয়েছে। যাদের ভোট জোর করে নেওয়া হয়েছে, তারাই বলেছেন।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিসিবি নির্বাচনে পরিচালকরাই দিয়েছেন অনিয়মের তথ্য, রিপোর্ট যাবে আইসিসিতে

B
BN DESK | 06 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার