Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৃষ্টিতে খেলা বন্ধ, রান আউট হয়েছেন মুশফিক 

BN DESK
09 October 2025, 12:25 PM পড়তে ১ মিনিট
বৃষ্টিতে খেলা বন্ধ, রান আউট হয়েছেন মুশফিক 

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় ইনিংসে দুর্দান্ত এক জুটি গড়ে এগিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। তবে হঠাৎ করেই ছন্দপতন। হাফ সেঞ্চুরির মাত্র এক রান দূরে থাকতেই রান আউট হয়ে ফিরতে হলো মুশফিককে। আর তার বিদায়ের পরপরই নামে বৃষ্টি, খেলা আপাতত বন্ধ।গল টেস্টের শেষ দিনে প্রবাত জয়াসুরিয়ার একটি বল মিড-অনে ঠেলে দ্রুত সিঙ্গেল নিতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু থারিন্দু রত্নায়েকের দারুণ সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে যান তিনি। ফলে ৫০ স্পর্শ করা হলো না অভিজ্ঞ এই ব্যাটারের। ১০২ বলে ৪টি চারে ৪৯ রানের ইনিংস খেলে ফিরতে হয় তাকে।মুশফিকের বিদায়ে ভেঙে যায় শান্তর সঙ্গে গড়া ১০৯ রানের মূল্যবান জুটি। তার পরপরই শুরু হয় বৃষ্টি। মাঠ ঢেকে ফেলেছে কভার।

শেষ পর্যন্ত ৭৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান।লিড ২৪৭ রানের। শান্ত ৮৯ রানে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বৃষ্টিতে খেলা বন্ধ, রান আউট হয়েছেন মুশফিক 

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার