Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৃষ্টিতে পণ্ড দুই ম্যাচের টাকা ফেরত দেবে পাকিস্তান

BN DESK
03 September 2026, 09:46 PM পড়তে ১ মিনিট
বৃষ্টিতে পণ্ড দুই ম্যাচের টাকা ফেরত দেবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফিতে বৃষ্টির কারণে সম্পূর্ণ পণ্ড হওয়া দু’টি ম্যাচের টিকিটের টাকা সমর্থকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। তবে টিকিট নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে কোনো টাকা ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির জন্য অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বনাম বাংলাদেশে ম্যাচের টস করাও সম্ভব হয়নি। পিসিবি নিয়ম অনুযায়ী এই দুই ম্যাচের টিকিটের টাকা ফেরত দেবে।


এর আগে গত ২৫ ফেব্রুয়ারি খেলা ছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। আর ২৭ ফেব্রুয়ারি ছিল পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচ। তবে বৃষ্টির জন্য টসও করা যায়নি এই দুই ম্যাচে। এক বলও খেলা না হওয়ায় টিকিটের পুরো টাকা ফেরত পাবেন ক্রিকেটপ্রেমীরা।

গতকাল শনিবার বিবৃতি দিয়ে পিসিবি জানিয়েছে, ‘রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একটি বল ছাড়াই পরিত্যক্ত হওয়া দু’টি ম্যাচের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। চ্যাম্পিয়নস ট্রফির ক্ষতিগ্রস্ত ম্যাচগুলির মধ্যে রয়েছে ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তান।’

যদিও টিকিটের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত রেখেছেন পিসিবি কর্তারা। হসপিটালিটি বক্স এবং পিসিবি গ্যালারির টিকিটের দাম ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে। টিকিটের টাকা ফেরত পাওয়ার জন্য আসল এবং অক্ষত টিকিট কাউন্টারের জমা দিতে হবে প্রমাণ হিসাবে। অন্য কারও হয়ে টিকিটের টাকা ফেরত নেওয়া যাবে না। প্রকৃত ক্রেতাকেই নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিটের টাকা ফেরত নিতে হবে। ১০ থেকে ১৪ মার্চের মধ্যে টিকিটের টাকা ফেরত নিতে হবে সংশ্লিষ্ট ক্রেতাদের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বৃষ্টিতে পণ্ড দুই ম্যাচের টাকা ফেরত দেবে পাকিস্তান

B
BN DESK | 02 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার