Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৃষ্টিতে ভিজলো হায়দরাবাদের স্বপ্ন

BN DESK
03 September 2026, 07:41 PM পড়তে ১ মিনিট
বৃষ্টিতে ভিজলো হায়দরাবাদের স্বপ্ন

স্পোর্টসডেস্ক:  সানরাইজার্স হায়দরাবাদ চলমান আইপিএল মৌসুমের প্লে’অফ খেলুক, ব্যাপারটা ক্রিকেট বিধাতা হয়ত চাচ্ছেন না। তা না হলে আসরের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে কেন এভাবে মুখ থুবড়ে পড়বে ফ্র্যাঞ্চাইজিটি? আবার যখন শেষ চারের দৌড়ে টিকে থাকতে নিজেদের খানিকটা গুছিয়ে নিল প্যাট কামিন্সের দল, তখনই বা কেন বাধ সাধল প্রকৃতি? আইপিএলে টিকে থাকতে হলে সব ম্যাচ জিততেই হবে, এমন সমীকরণ নিয়ে সোমবার (৫ মে) ঘরের মাঠে দিল্লি ক্যাপিটেলসকে ১৩৩ রানে আটকে দেয় হায়দরাবাদ। তবে জয়ের স্বপ্ন দেখতে থাকা দলটি ব্যাটিংয়েই নামতে পারল না বৃষ্টির বাঁধায়।

ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে অতিথী দল দিল্লিকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় হায়দরাবাদ। কামিন্সের প্রথম বলেই ঈশান কিষাণেরর ক্যাচে পরিণত হয়ে ফেরেন করুণ নায়ার। এর পর আরও তিনটি ক্যাচ নেন ঈশান। তৃতীয় ওভারের প্রথম বলে ফাফ ডুপ্লেসিকে (৩) ফেরান কামিন্স। পঞ্চম ওভারে ফেরেন অভিষেক পোড়েল (৮)। পরের ওভারে ফিরে যান অক্ষর পটেলও (৬)। বিপদের সময়ে লোকেশ রাহুলের উপরে ভরসা করেছিল দিল্লি। এই ম্যাচে তিনিও (১০) ব্যর্থ হন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বৃষ্টিতে ভিজলো হায়দরাবাদের স্বপ্ন

B
BN DESK | 06 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার