Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৃষ্টির কবলে মিরপুর টেস্ট

BN DESK
11 May 2026, 04:59 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে বন্ধ আছে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা। ঝিরিঝিরি বৃষ্টি দেখে নির্ধারিত সময়ের আগেই চা পানের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। তবে শুরুতে ঝিরিঝিরি বৃষ্টি থাকলেও এখন সেটা বাড়তে শুরু করেছে। সঙ্গে সঙ্গে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। আছে বিদ্যুৎ চমক এবং বজ্রপাতও। এক থেকে দেড় ঘণ্টা এমন বৃষ্টি চললে দিনের বাকি অংশের খেলা আর মাঠে নাও গড়াতে পারে।

আজ (১০ মে) দিনের শুরুর দিকটা ছিল বেশ আলো ঝলমলে। কিন্তু দুপুর দেড়টার পর থেকেই কালো মেঘে আকাশ অন্ধকার হয়ে উঠতে শুরু করে। এসময় স্টেডিয়ামের ফ্লাডলাইটগুলোও জ্বালিয়ে দেওয়া হয়। খানিক পরে ফেরত আসে রোদ। তবে সোয়া ২টার দিকে বৃষ্টি নামতে শুরু করে। বেলা সোয়া ২টার দিকে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান তাইজুল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরার সময় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। বিলম্ব না করে সঙ্গে সঙ্গে চা বিরতিতে যান আম্পায়াররা। 

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিকেল ৫টা পর্যন্ত থেমে থেমে চলতে পারে বৃষ্টি। বৃষ্টির গতিবিধিও সেদিকেই ইঙ্গিত করছে। এমনটা হলে আজকে দিনের খেলা আর মাঠে নাও গড়াতে পারে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বৃষ্টির কবলে মিরপুর টেস্ট

B
BN DESK | 10 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার