Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৃষ্টির শঙ্কা নিয়ে আইপিএল’র পর্দা উঠছে আজ

BN DESK
03 September 2026, 09:10 PM পড়তে ১ মিনিট
বৃষ্টির শঙ্কা নিয়ে আইপিএল’র পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও দামি টি-টোয়েন্টি লিগ আইপিএল’র পর্দা উঠছে আজ শনিবার। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশ সময় রাত ৮টায় তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

ভারতের এই টি-টোয়েন্টি লিগের উদ্বোধনটাও হবে বরাবরের মতো জাঁকজমকপূর্ণ। সন্ধ্যা সাড়ে ৬টায় কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্স মাতাবেন বলিউড তারকারা।

পারফর্মারদের তালিকায় রয়েছেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি ও কারান আউজলারা। কলকাতায় এরই মধ্যে পৌঁছেছেন বলিউড সুপারস্টার ও কেকেআর মালিক শাহরুখ খান। 

অবশ্য এত আয়োজন ঠিকমতো করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে সংশয় কাজ করছে। কারণ আবহাওয়া পূর্বাভাস মোটেও অনুকূল নয়। বলা হচ্ছে শনিবার হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রয়েছে ঝড়ের সম্ভাবানও!

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বৃষ্টির শঙ্কা নিয়ে আইপিএল’র পর্দা উঠছে আজ

B
BN DESK | 22 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার