Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৃষ্টি আইনে পাকিস্তানকে হারিয়ে আক্ষেপ ঘুচালো ক্যারিবিয়রা

BN DESK
03 September 2026, 04:33 PM পড়তে ১ মিনিট
বৃষ্টি আইনে পাকিস্তানকে হারিয়ে আক্ষেপ ঘুচালো ক্যারিবিয়রা

স্পোর্টস ডেস্ক:  সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর মাধ্যমে দীর্ঘ ৬ বছর পর একদিনের ক্রিকেটে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের দেখা পেল ক্যারিবিয়ানরা। এর আগে সবশেষ ২০১৯ সালে এই সংস্করণে পাকিস্তানকে হারিয়েছিল তারা।

এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা আনলো ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিকদের ৫ উইকেটে হারায় পাকিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচে মঙ্গলবার (১২ আগস্ট) মুখোমুখি হবে দুই দল।ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃষ্টির কারণে পুরো ৫০ ওভার খেলা হয়নি। পুনঃনির্ধারিত ৩৭ ওভারে ১৭১ রান তোলে পাকিস্তান। সফরকারীদের ইনিংসে ৩০ বলে সর্বোচ্চ ৩৬ রান এনে দেন হাসান নাওয়াজ। ৩১ রান করেন হুসাইন তালাত। এছাড়া আব্দুল্লাহ শফিক ২৬ ও সাইম আইয়ুবের ব্যাট থেকে আসে ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে সফল জেডন সিলস। ২৩ রানে ৩ উইকেট নেন এই পেসার।

বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৫ ওভারে ১৮১ রানের নতুন লক্ষ্য দাঁড়ায়। জবাব দিতে নেমে দলীয় ৪৮ রানে ব্রেন্ডন কিং, এভিন লুইস ও কেসি কার্টিকে হারায় স্বাগতিকরা। শুরুর সে ধাক্কা সামলে শাই হোপ, শেরফানে রাদারফোর্ড, রস্টন চেজদের ব্যাটে ১০ বল হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বৃষ্টি আইনে পাকিস্তানকে হারিয়ে আক্ষেপ ঘুচালো ক্যারিবিয়রা

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার