Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেরোবিতে আন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

BN DESK
04 September 2026, 01:18 AM পড়তে ১ মিনিট
বেরোবিতে আন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুর জেলা প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে দুই দিনব্যাপী আন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ বিতর্ক প্রতিযোগিতার চূূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। মুনাফার চেয়ে নৈতিকতা ব্যবসায়ের প্রথম অগ্রাধিকার হওয়া উচিৎ বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে সমৃদ্ধ করতে হলে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চা ছড়িয়ে দিতে হবে। বিতর্ক চর্চা শিক্ষার্থীদের আদর্শ বাচনভঙ্গি তৈরি করে এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে। বিতর্ক প্রতিযোগিতা একজন শিক্ষার্থীর উপস্থাপনা এবং সৃজনশীলতার দক্ষতাকে আরো সমৃদ্ধ করে। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো: ফেরদৌস রহমানের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড: মো: রাফিউল আজম খান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. আশরাফুর আলম। বিতর্ক প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বেরোবিতে আন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

B
BN DESK | 25 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার