Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেরোবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে সুইসাইড নোট

BN DESK
03 September 2026, 03:39 PM পড়তে ১ মিনিট
বেরোবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে সুইসাইড নোট

রংপুর জেলা প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরদারপাড়া এলাকার আপন লেডিস হোস্টেলের নিজ কক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস টুম্পার (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হোস্টেল কক্ষে দীর্ঘ সময় দরজা বন্ধ থাকার পর সহপাঠীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানান। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার মরদেহ উদ্ধার করে। পরে রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জী বলেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বেরোবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে সুইসাইড নোট

B
BN DESK | 11 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার