Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৈরী আবহাওয়ার পর ঝলমলে রোদ ধান শুকাতে সড়ক মহাসড়কই ভরসা

BN DESK
04 September 2026, 01:24 AM পড়তে ১ মিনিট
বৈরী আবহাওয়ার পর ঝলমলে রোদ ধান শুকাতে সড়ক মহাসড়কই ভরসা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : কয়েক দিনের বৈরী আবহাওয়ার পর গতকাল বৃহস্পতিবার ঝলমলে রোদের দেখা পাওয়ায় ধান ও গো-খাদ্য খড় শুকাতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক পরিবারের সদস্যরা। কিন্তু চাতাল না থাকায় ঝুঁকি নিয়ে সড়ক-মহাসড়কেই ধান শুকাতে বাধ্য হচ্ছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, ধান কাটামারির ভরা মৌসুম চলছে। হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন ঘটে। শুরু হয় দমকা ও বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে অনেক খেতে পানি জমে এবং ধান গাছ নেতিয়ে পড়ে। কৃষক আশরাফুল ইসলাম জানান, কাটা ধান নিয়ে বিপাকে পড়েছিলেন।

কারণ কাঁচা ধান না শুকালে গজানোর সম্ভাবনা থাকে এবং গন্ধ করে। কয়েক দিনের বৈরী আবহাওয়ার পর গতকাল বৃহস্পতিবার ঝলমলে রোদ দেখা দিলে ধান শুকাতে ব্যস্ত হয়ে পড়েন চাষিরা। কিন্তু শুকানোর ভাল ব্যবস্থা না থাকায় সড়ক মহাসড়কে ঝুঁকি নিয়ে ধান ও গো-খাদ্য শুকাতে হয় তাদের। উত্তর জনপদের সর্বাধিক বিজি রংপুর-ঢাকা মহাসড়কের বিভিন্ন জায়গায় ধান শুকাতে দেখা গেছে।

কৃষক ছাড়াও গৃহিণীদেরকেও সড়ক মহাসড়কে ধান শুকানোর কাজে সহযোগিতা করতে হচ্ছে। শ্রমিক ফজলু মিয়া জানান, এক সঙ্গে সবাই ধান কেটে ঘরে তুলতে চাইছেন। এ কারণে শ্রমিক সংকট চলছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আবেদীন জানান, বেশির ভাগ ধান কেটে ঘরে তোলা হয়েছে। আর কয়েকদিন খরা গেলে কাটামারি শেষ হয়ে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন দ্রুততার সাথে খেত থেকে ধান কেটে গোলায় তোলার জন্য কৃষকদের উৎসাহিত করেছেন।

এলাকা: রংপুর মিঠাপুকুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বৈরী আবহাওয়ার পর ঝলমলে রোদ ধান শুকাতে সড়ক মহাসড়কই ভরসা

B
BN DESK | 23 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার