Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রংপুরে আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার

BN DESK
01 September 2026, 06:59 AM পড়তে ১ মিনিট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রংপুরে আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।

গ্রেফতারকৃতরা হলো- নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নং ওয়ার্ডে সভাপতি শাওদত শায়েম শাকিল (৩০), ২৪ নং আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ (৬৩), পশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও রসিকের কাউন্সিলর প্রয়াত হারাধন রায় হারার সহযোগী আনিছুর রহমান (৫৪), মহানগর আওয়ামী লীগের সদস্য অঞ্জন সরকার (৫৭), মহানগর আওয়ামী লীগের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সহকারী লাবলু মিয়া (২৮)। গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় এজাহার নামীয় আসামি।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, রংপুর মেট্রোপলিটন এলাকায় নিয়মিত চেকপোস্ট তল্লাশি, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেফতারে সকল থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করা হয়েছে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রংপুরে আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার