Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

BN DESK
14 February 2024, 10:09 PM পড়তে ১ মিনিট
বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গৌতম দত্ত (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের ধানহাটি থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই বদিউজ্জামান, এএসআই শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে পৌর শহরের ধানহাটি থেকে ২৫ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় গৌতম দত্তকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত গৌতম পৌরশহরের নগরকুমারী এলাকার মৃত সনদ দত্তের ছেলে।

বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

B
BN DESK | 14 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার