Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বোদায় ২ মাদক ব্যবসায়ী আটক

BN DESK
13 March 2024, 07:51 PM পড়তে ১ মিনিট
বোদায় ২ মাদক ব্যবসায়ী আটক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :  পঞ্চড়ের বোদায় আব্দুর রহিম ও শহিদুল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। বোদা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার গভীর রাতে আব্দুর রহিমকে কুমিল্লাপাড়াস্থ নিজ বসতবাড়িতে নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রির সময় ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে।

অপরদিকে গতকাল মঙ্গলবার গভীর রাতে শহিদুল ইসলামকে বোদা পৌরসভার ৩ নং ওয়ার্ডের ধানহাটির উত্তর পাশে ঠাকুর চন্দ্র ঘোষের চায়ের দোকানের সামনে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রির সময় ৩০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। এসময় ওয়ারেন্টপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি মোঃ আনিছুজ্জামানকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, ২ মাদক ব্যবসায়ী ও এক সাজাপাপ্ত আসামিকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ বুধবার (১৩ মার্চ) জেল হাজতে পাঠান হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বোদায় ২ মাদক ব্যবসায়ী আটক

B
BN DESK | 13 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার