Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বোলিং পরীক্ষা দিলেন আলিস

BN DESK
03 September 2026, 10:57 PM পড়তে ১ মিনিট
বোলিং পরীক্ষা দিলেন আলিস

স্পোর্টস ডেস্ক : চলতি আসরে কিংসদের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করছেন আলিস আল ইসলাম। ৭ ম্যাচে পেয়েছেন ১১ উইকেট। কিন্তু দলের কার্যকরী এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন। যে কারণে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছে।আজ শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আলিস। সবকিছু ঠিক থাকলে আজ অথবা আগামীকাল পরীক্ষার ফলাফল জানা যাবে। 

গত ১৯ জানুয়ারি চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন আলিস আল ইসলাম। সেদিন ফরচুন বরিশালের বিপক্ষে বল হাতে করেছিলেন ৩ ওভার, যদিও পাননি কোনো উইকেট। সেদিনই তার বোলিং অ্যাকশন নিয়ে উঠে প্রশ্ন। অবশ্য পরের ম্যাচে খেলেননি আলিস। তবে এরপর গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ খেলছেন তিনি। সেদিনই জানা যায়, বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় তাকে পরীক্ষা দিতে হবে।এর আগেও একবার বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়েছিলেন আলিস। বিপিএলে ২০১৯ সালে নিজের অভিষেক আসরে তিনি খেলেছিলেন ঢাকা ডাইনামাইটসের জার্সিতে। সেবারেও প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বোলিং পরীক্ষা দিলেন আলিস

B
BN DESK | 25 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার