Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা বাংলাদেশের

BN DESK
03 September 2026, 11:42 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে  ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশে। কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে সংগ্রহ ১১৯  রান। ফিফটি পেয়ে গেছেন তানজিদ হাসান ও সাইফ হাসান ।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে নাসুম আহমেদের জায়গায় ঢুকেছেন রিশাদ হোসেন।

শুক্রবার (১৭ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হয় ম্যাচটি।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, তাসিঙ্গা মুসেকিওয়া, ক্লিভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

ফেভারিট হিসেবে জিম্বাবুয়ে সফর শুরু করে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে টাইগাররা। 

এবারের জিম্বাবুয়ে সফরে সিরিজ জয়ের শেষ সুযোগ হিসেবে বাকী ছিল টি-টোয়েন্টি ফরম্যাট। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ ৩২ রানে হেরে যায় বাংলাদেশ দল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা বাংলাদেশের

B
BN DESK | 17 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার