Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্যাটিং নৈপূণ্যে ভারতকে হারিয়ে হেডিংলি টেস্ট জিতলো ইংল্যান্ড

BN DESK
31 August 2026, 09:51 PM পড়তে ১ মিনিট
ব্যাটিং নৈপূণ্যে ভারতকে হারিয়ে হেডিংলি টেস্ট জিতলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ভারত অনেকটা নিশ্চিত ছিল। চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে যে লক্ষ্য ছুঁড়ে দেয়, তাতে নির্ভার থাকার কথা। ম্যাচ না জিতলেও ড্র আশা করছিল সফরকারী ভারত। কিন্তু, হেডিংলি টেস্টের পঞ্চম দিনে মঙ্গলবার (২৪ জুন) ভারতকে একপ্রকার শাসিয়েছে ইংলিশ ব্যাটাররা। হেসেখেলে তুলে নিয়েছে ৫ উইকেটের জয়।প্রথম ইনিংসে ৪৭১ রান তোলে ভারত। জবাব দিতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৫ রান তুলতে পারে ইংল্যান্ড। ৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত সংগ্রহ করে ৩৬৪ রান। ৩৭১ রানের লক্ষ্য দাঁড়ায় ইংলিশদের সামনে। ৫ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। এতে ৫ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

রেকর্ড বই ওলট-পালট করা এই টেস্টে সেঞ্চুরি এসেছে মোট ৮টি। প্রথম ইনিংসে ৩টি সেঞ্চুরি করেছিল ভারত। আর ইংল্যান্ড পেয়েছিল একটি সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও ২টি সেঞ্চুরি করে ভারত। এবারও ইংল্যান্ড পায় একটি সেঞ্চুরিই। বেন ডাকেটের সেই সেঞ্চুরিতে জয়ের গল্প লিখেছে ইংলিশরা।প্রথম সেশনে ভারতীয় বোলারদের শাসন করে দ্বিতীয় সেশনেও ছুটছিলেন ইংলিশদের দুই ওপেনার বেন ডাকেট আর জ্যাক ক্রলি। ওপেনিং জুটিতেই জয়ের সুবাস ছড়াচ্ছিলেন দুজন। ১৮৮ রানের জুটি গড়েন দুই ওপেনার মিলে। সফরকারীদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ানো এই জুটি ভেঙে ভারতকে কিছুটা স্বস্তি এনে দেন প্রসিধ কৃঞ্চা। ৬৫ রান করা ক্রলিকে ফেরান তিনি। ওলি পোপকেও ইনিংস বড় করতে দেননি প্রসিধ। পোপ ফেরেন ৮ রান করে।

বেন ডাকেট অবশ্য ছিলেন অদম্য। একপ্রান্ত আগলে রেখে নিজের কাছে মনযোগী ছিলেন এই ইংলিশ ওপেনার। সেঞ্চুরি তুলে নিয়ে ছুটছিলেন দেড়শর পথে। তবে দেড়শ ঠিক আগেই তাকে থামান শারদুল ঠাকুর। ১৪৯ রানে ফেরেন তিনি। ১৭০ বল আর ২৫৫ মিনিটের স্থায়ী এই ইনিংস সাজানো ছিল ২১ চার আর এক ছক্কায়।শূন্য রানেই হ্যারি ব্রুককে ফিরিয়ে ভারতকে কিছুটা আশা দেখান শার্দুল। কিন্তু সেই আশার গুড়ে বালি ছিটিয়ে দেন জো রুট আর বেন স্টোকস। চতুর্থ উইকেট জুটিতে আবারও অভিজ্ঞ নাবিকের ভুমিকা পালন করেন তারা। এই জুটি থেকে আসে ৪৯ রান। ৩৩ রানে স্টোকস ফিরলে ভাঙে জুটি।

ইংলিশ কিংবদন্তি জো রুট অবশ্য ভিন্ন কোনো সম্ভাবনা জাগতে দেননি। পঞ্চম উইকেটে জেমি স্মিথকে নিয়ে আবারো দলকে তীরে ভেড়ানোর চেষ্টায় মন দেন তিনি। এই দুজনের অবিচ্ছেদ্য জুটিতেই জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড। হাফেসেঞ্চুরি তুলে নিয়ে রুট অপরাজিত থাকেন ৮৪ বলে ৫৩ রানে। আর তাকে সঙ্গ দেওয়া স্মিথ অপরাজিত থাকেন ৫৫ বলে ৪৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস: ১১৩ ওভারে ৪৭১/১০

ইংল্যান্ড প্রথম ইনিংস: ১০০.৪ ওভারে ৪৬৫/১০

ভারত দ্বিতীয় ইনিংস: ৯৬ ওভারে ৩৬৪/১০

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৮২ ওভারে ৩৭৩/৫ (ক্রলি ৬৫, ডাকেট ১৪৯, পোপ ৮, ব্রুক ০, স্টোকস ৩৩, রুট *, স্মিথ *; বুমরাহ ১৯-৩-৫৭-০, সিরাজ ১৪-০-৫১-০, জাদেজা ২৪-১-১০৪-১, প্রসিধ ১৫-০-৯২-২, শার্দুল ১০-০-৫১-২)

ফল : ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

ব্যাটিং নৈপূণ্যে ভারতকে হারিয়ে হেডিংলি টেস্ট জিতলো ইংল্যান্ড

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার